ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল কাল

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার নিউজটি পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বুধবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে সিইসির কক্ষে সব কমিশনাররা বৈঠক করেন।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। সে অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনেরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান ইসি সচিব।

জনপ্রিয়

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল কাল

প্রকাশ : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫