ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন করবেন আসিফ, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার নিউজটি পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে জানানো হবে। বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব। এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী বিশ্লেষণ।’

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু বলার অনুমতি নেই। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, তিনি তাঁর পদত্যাগের বিষয় ধোঁয়াশা রাখছেন না। আসলেই এ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো।

তবে আসিফ মাহমুদ বলেন, তিনি আজ তাঁর সম্পদের হিসেব জমা দিয়েছেন। তিনি তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন।

আসিফ মাহমুদ আগেই জানিয়ে ছিলেন যে, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন তিনি । এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে।

এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে আসিফ মাহমুদ ভোট করতে চান বলেও খবর বের হয়। অবশ্য ৪ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে, তাতে ঢাকা-১০ আসনও রয়েছে। এমন অবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন, তাঁর রাজনৈতিক ঠিকানা কী হবে, সেটা এখনো পরিষ্কার নয়।

জনপ্রিয়

নির্বাচন করবেন আসিফ, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রকাশ : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫