ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ বার নিউজটি পড়া হয়েছে

পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁরা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে তাঁরা পদত্যাগ করেছেন বলে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন করব। এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী বিশ্লেষণ।’

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু বলার অনুমতি নেই। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, তিনি তাঁর পদত্যাগের বিষয় ধোঁয়াশা রাখছেন না। আসলেই এ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।

সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এনসিপি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা।

সূত্র : প্রথম আলো

জনপ্রিয়

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

প্রকাশ : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫