ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ হাদি এখনো সংকটাপন্ন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার নিউজটি পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

শনিবার দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই, এক কথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরও দীর্ঘ হতে পারে।’

ডা. আরিফ মাহমুদ বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।

শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনি প্রচারের সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। অবনতি হওয়ায় হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।

জনপ্রিয়

গুলিবিদ্ধ হাদি এখনো সংকটাপন্ন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

প্রকাশ : ১০:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫