ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবিবিএস-বিডিএসের ফল প্রকাশ, পাসের হার ৬৬. ৫৭ শতাংশ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার নিউজটি পড়া হয়েছে

সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল  প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার বিকেলে এই ফলা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফল জানতে পারবেন ।

গত শুক্রবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি। যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক ৯৫০টি আসন। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৫ হাজার ৬৪৫টি যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৭ হাজার ৪০৬টি। যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস এক হাজার ৪০৫টি। এই ১৩ হাজার ৫১ টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।

জনপ্রিয়

এমবিবিএস-বিডিএসের ফল প্রকাশ, পাসের হার ৬৬. ৫৭ শতাংশ

প্রকাশ : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫