ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পাচ্ছেন গণতন্ত্র মঞ্চের তিন নেতা, হতাশ ১২ দলীয় জোট

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার নিউজটি পড়া হয়েছে

যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন। তারা হলেন-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তবে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট নেতারা হতাশ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলগুলোর পৃথক পৃথক বৈঠকের পর গণতন্ত্র মঞ্চের একাধিক নেতার সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে। এই তিন নেতাকে আনুষ্ঠানিক সমর্থন দেবে বিএনপি, এমন আশাও করছেন তারা।

এই তিন নেতার মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না বগুড়া-২, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তিনি বলেন, ‘তাদের কমান্ড আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছে।’

একই কথা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাদের দল থেকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা তা ইতিবাচক হিসেবে নিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের মঞ্চের শীর্ষ নেতাদের বিষয় বিএনপি নীতিগত এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। আমরা আমাদের মঞ্চের বৈঠক করে এ বিষয়ে বিএনপিকে জানাবো।’

ঢাকা-১২ আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দিচ্ছে বিএনপি। এই আসনে জোটের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সাইফুল আলম নীরব। এরই মধ্যে জনসংযোগও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চূড়ান্ত মনোনয়নে তিনি বাদ পড়তে পারেন। তার জায়গায় মনোনয়ন পেতে পারেন জোটের প্রার্থী সাইফুল হক। আগামী ২০ ডিসেম্বর এই আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিএনপি।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির টানাপোাড়েন শুরু হয়। এই দুরুত্ব কমাতে গত বুধবার আসন বণ্টনের বিষয়ে আরেক জোট সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। কিন্তু জোটের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। আসন নিয়ে কোন সমঝোতা না হওয়ায় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা হতাশা প্রকাশ করেন।

জনপ্রিয়

বিএনপির মনোনয়ন পাচ্ছেন গণতন্ত্র মঞ্চের তিন নেতা, হতাশ ১২ দলীয় জোট

প্রকাশ : ০২:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫