ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিত্রদের সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি চূড়ান্ত হতে পারে আজ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার নিউজটি পড়া হয়েছে

যুগপৎ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি চূড়ান্ত হতে পারে আজ। শরিক দল ও জোটগুলোকে কতটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হবে সে বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হবে এদিন। তবে ঘোষিত দলীয় প্রার্থীদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মেজর হাফিজ বলেন, বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৩৬টি আসনের বিষয়ে আগামীকাল অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্র দলগুলোর সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি করবে।

তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন। জনআকাঙ্ক্ষা পূরণে প্রার্থীদের নির্বাচনী কৌশল ও দায়িত্ব সম্পর্কে শেখানো হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দলের সিনিয়র নেতারা ১০০ জন মনোনীত প্রার্থীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিন দিনব্যাপী এই মতবিনিময় সভার দ্বিতীয় দিনে নির্বাচনি প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মেজর হাফিজ বলেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং এই কুৎসা রটনা মোকাবিলায় প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে দেখা হচ্ছে না। বরং নির্বাচনের সময় কীভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রার্থীদের একটি তাত্ত্বিক কাঠামো দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মিত্রদের সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি চূড়ান্ত হতে পারে আজ

প্রকাশ : ০২:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫