ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, আশাবাদী চিকিৎসকরা

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১২:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৬ বার নিউজটি পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরাসহ সবাই অত্যন্ত আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন।

শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ জানান, গত কয়েকদিনে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে। আজ তাকে একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আছেন । প্রতিদিন তারা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন।

তিনি আরও জানান, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। তার (বেগম জিয়ার) ছোট ভাই, বোন সবাই খোঁজ নিচ্ছেন। যেহেতু সিসিইউতে আছেন তাই তার পাশে থাকা যাচ্ছে না। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন স্বেচ্ছায় অনুষ্ঠানে যোগ দেয়া বেগম জিয়াকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এর একদিন পরেই শ্বাসকষ্টের জটিলতা প্রকট হওয়ায় ঘটে স্বাস্থ্যের অবনতি। ২৩ নভেম্বর ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সংক্রমণ ছড়িয়ে পড়ে হার্ট এবং ফুসফুসে। অবস্থার আরও অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে।

জনপ্রিয়

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, আশাবাদী চিকিৎসকরা

প্রকাশ : ১২:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫