ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে নির্মাণ কর্মকর্তাকে গুলি

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৯২ বার নিউজটি পড়া হয়েছে

মহাখালী টিভি গেটের পাশে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এই ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দিন জানান, একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। বিকেলে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। তখন ১০-১২ জন মুখোশধারী সাইটের ভেতর ঢোকেন। এরপর তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যান।

এরই মধ্যে ২-৩ জন তাকে জাপটে ধরেন। পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়েন। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। এরপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।

তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটি নিয়ে গেছেন। পরে আহত অবস্থায় সহকর্মীরা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে।

স্বজনরা জানান, নাজিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে নাখালপাড়ায় থাকেন।

জনপ্রিয়

মহাখালীতে নির্মাণ কর্মকর্তাকে গুলি

প্রকাশ : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫