ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার নিউজটি পড়া হয়েছে

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে প্রেস সচিব জানান, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না।

চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্র্বতী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়।

জনপ্রিয়

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

প্রকাশ : ১১:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫