বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে।
বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করতে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘আমরা তাকে স্বাগত জানাই। উনি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির লিডার এবং তার বাংলাদেশে আসা একটা পজিটিভ ইমপ্যাক্ট করবে। বাংলাদেশে তো সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। উনি আসলে সেটা পূরণ হবে। উনি বাংলাদেশের সামনে আমাদের একটা বড় ইলেকশন, আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। তো আমরা আশা করছি যে এই আমাদের এই ট্রানজিশনটা আরও স্মুথ হবে আসার পরে।’
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘তার নিরাপত্তা তো তার পার্টি দেখছেন, বাট তারা যেই ধরনের সহযোগিতা আমাদের কাছে চাচ্ছেন, আমরা সব সহযোগিতাই করছি।’
প্রায় দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে বৃহস্পতিবার দেশে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান। তার সঙ্গে দেশে ফেরেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এদিন বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে এবং আলিঙ্গনে-করমর্দনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
মাতৃভূমিতে ফিরে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। এরপর লালসবুজ পতাকার রঙে সাজানো একটি বাসে চড়ে যান পূর্বাচলের ৩০০ ফিট সড়কে। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
তারেক রহমানে গাড়ি বহর সংবর্ধনাস্থলে যাওয়ার সময় দুই ধারে অবস্থান করা নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
ব্রেকিং নিউজ
তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ১১০ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়

















