ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গনতন্ত্র চর্চার অনন্য নজির স্থাপন করল বিএনপি

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৭:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬২ বার নিউজটি পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা ব্যাক্তির মুক্তি চেয়ে দেশে গনতন্ত্র চর্চার অনন্য নজির স্থাপন করেছে দলটি।

শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ।

এ সময় তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রাতে এক বিবৃতিতে ওই ব্যক্তির মুক্তি দাবি করে দলটি। বিবৃতিতে বলা হয়,

বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।

বিবৃতিতে আরো বলা হয়, বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি। তাই অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নি:শর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেয়ার জন্য অনুরোধ করছি।

জনপ্রিয়

গনতন্ত্র চর্চার অনন্য নজির স্থাপন করল বিএনপি

প্রকাশ : ০৭:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫