ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে বিসিসিআই

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সংবাদ সংস্থা এএনআই-কে বলেছে, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআর-কে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন করে কাউকে দলে নিতে পারবে।’

দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রভাব বিবেচনায় নিয়ে বিসিসিআই সেক্রেটারি মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার পক্ষে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে বিসিসিআই

প্রকাশ : ০৭:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬