ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৯:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১০৬ বার নিউজটি পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

প্রকাশ : ০৯:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬