ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন রদ্রিগেজ

  • দেশ ডেস্ক 
  • প্রকাশ : ০৯:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ বার নিউজটি পড়া হয়েছে

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন মাদুরো ঘনিষ্ঠ ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার জাতীয় পরিষদে তাঁর শপথগ্রহণের কথা।

রদ্রিগেজের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন-এমন খবর ছড়িয়ে পড়ার পর মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রদ্রিগেজ সঠিকভাবে কাজ না করলে মাদুরোর চেয়েও বড় পরিণতি ভোগ করতে হতে পারে।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলার শাসন পরিবর্তন বা যাই বলা হোক না কেন, বর্তমান অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।

ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তার আগে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিলেন।

৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও অনুগত সহযোগী হিসেবে পরিচিত। আইনজীবী ও কূটনীতিক পেশার রদ্রিগেজ মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টও ছিলেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন রদ্রিগেজ

প্রকাশ : ০৯:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬