ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প, হারলে অভিশংসনের মুখে পড়তে পারেন

  • দেশ ডেস্ক 
  • প্রকাশ : ০৩:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার নিউজটি পড়া হয়েছে

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করবেন। এ জন্য এই নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই জিততে হবে।

মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আপনাদের জিততে হবে। আর না জিততে পারলে ওরা (ডেমোক্র্যাট) আমাকে অভিশংসন করার একটা কারণ খুঁজে পাবে।’

রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে কংগ্রেসে তদন্তের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। তাই যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

রিপাবলিকানদের সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫ এবং সিনেটে ৩৩টি আসন অবশ্যই হাতে রাখতে হবে।’

মধ্যবর্তী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যবর্তী জয় ছিনিয়ে আনতে যাচ্ছি, যা দিয়ে ইতিহাস গড়ব, রেকর্ড ভাঙব।’

ট্রাম্প দাবি করেন, মিডটার্ম অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতবে, কিন্তু কিছু রিপাবলিকান সদস্য ঠিকঠাক পথে চলছেন না।

প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন, তখন পর পর দুইবার অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য এবারও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে, যদিও তা অস্বীকার করে আসছে হোয়াইট হাউজে।

জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প, হারলে অভিশংসনের মুখে পড়তে পারেন

প্রকাশ : ০৩:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬