ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাঁ-না ভোটের ব্যাখ্যা দিয়েছে সরকার

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২০৩ বার নিউজটি পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ-না ভোটের ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ব্যাখ্যা দেন।

সাংবাদিক প্রশ্ন করেন, সরকার যখন হ্যাঁ-না ভোটের (গণভোট) আয়োজন করছে, তখন সরকারই হ্যাঁ ভোটের পক্ষের প্রচারণা চালাবে, এ বিষয়ে ব্যাখ্যা দেবেন কি?

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন, আমরা স্পষ্টভাবে বলছি, সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য বলবে, জনগণকে বলবে।’

প্রেস সচিব বলেন, তাঁদের পেজগুলোতে (সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ) ইতিমধ্যে বলছেন (হ্যাঁ ভোটের পক্ষে)। সরকারের উপদেষ্টারাও বলছেন। এটা বলার মূল কারণ হচ্ছে এই সরকার হচ্ছে সংস্কারের সরকার। এই সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে এই সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা করেছে। এটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে।

প্রেস সচিব বলেন, ‘আমরা জনগণকে বলছি, আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি স্বৈরাচারকে আর ফেরত না চান, অবশ্যই তাহলে আপনারা হ্যাঁ ভোট দেবেন। এখন জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি। সেটা এই সরকার করছে।’

জনপ্রিয়

হ্যাঁ-না ভোটের ব্যাখ্যা দিয়েছে সরকার

প্রকাশ : ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬