বিগত বছর গুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে বলে জানিয়েছন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।
বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

দুপুর সাড়ে ১২টায় তিনি মঞ্চে উঠেন। এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ। এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।
বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনাকালে পথে পথে বিশেষ করে প্রবেশপথে চৌহ্রাটা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
দেশ প্রতিবেদক, সিলেট 