বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতী বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজে ছিলেন ৬৬ বছর বয়সী অজিত, তাঁর পিএসও, একজন সহকারী এবং দুইজন ক্রু সদস্য।
দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করে দমকল। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দেখা গেছে।
জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য প্রাইভেট উড়োজাহাজে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘জোট’ সরকারের অন্যতম শরিক অজিত পাওয়ার। নিজের এলাকা বারামতিতে চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল তার। এজন্য
সকাল ৮টার দিকে মুম্বাই থেকে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু বারামতী বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এরপরই তাতে আগুন ধরে যায়।
দেশ ডেস্ক 









