নির্বাচনের আগে ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ যমুনার পশ্চিম পাড়ে বিসিক শিল্প পার্ক নগরীর মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বা ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা গত ১৬ বছরে জনগণের পাশে ছিল না, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে- তাদের সঙ্গে ছিল তলেতলে। তারা নতুন করে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে। তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আন্দোলনে অনেক পরিবার প্রিয়জন হারিয়েছেন। আপনারা আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার।
জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ব্রেকিং নিউজ
করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
-
দেশ প্রতিবেদক, সিরাজগঞ্জ - প্রকাশ : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- ১৬৮ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
তারেক রহমান
জনপ্রিয়


















