ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল নির্বাচনের আগেই 

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯০ বার নিউজটি পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চূড়ান্ত ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার (৮ ফেব্রুয়ারি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল সোমবারের মধ্যে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে। হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে। কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। সে ক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।

জনপ্রিয়

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল নির্বাচনের আগেই 

প্রকাশ : ১০:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬