ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাত হাজার বেড়ে ৩ হাজার কমল সোনার দাম

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৬:১৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৯ বার নিউজটি পড়া হয়েছে

দেশের বাজারে আবার কমল সোনার দাম। শনিবার সকালেই এক দফায় ভরিপ্রতি সাত হাজার দাম বাড়ানো হয়। এদিন রাতেই আবার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। আজ রোববার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

ফলে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমে হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম পড়বে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।

গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দরপতনের কারণে দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। এরই প্রেক্ষিতে শনিবার সকালে ঠিক সেই পরিমাণ দাম বাড়ানো হয়।

গত সপ্তাহের মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পায়। আগের দিন সোমবার সকাল-বিকেল দুই দফায় ১২ হাজার ১৪ টাকা কমে। তারো আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। গত শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট। বিশ্ববাজারে গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৪১৫ ডলার।

জনপ্রিয়

সাত হাজার বেড়ে ৩ হাজার কমল সোনার দাম

প্রকাশ : ০৬:১৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬