বিপুল ভোটে বিজয়ী হয়ে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা-৪ আসনে ১১৬টি কেন্দ্রের ফলাফলে ১,৭২,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬,০০০।
বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, দেবিদ্বার সব ভোটকেন্দ্রেই (১১৬টি) হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছেন।
ভোট গননা শুরুর আগে এই আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এবং বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। বিকেলে ফেসবুক লাইভে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আসনটির মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
দেশ প্রতিবেদক, কুমিল্লা 









