ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ বার নিউজটি পড়া হয়েছে

বগুড়া-৬ (সদর) আসনে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। অর্থাৎ ৪১ কেন্দ্র শেষে ধানের শীষের প্রার্থী ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েক শ’র মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে চারটায়। এরপর গণনা শুরু হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

জনপ্রিয়

বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশ : ০২:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬