ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেবো

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩১ বার নিউজটি পড়া হয়েছে

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে সময়ের সঙ্গে ভোটার বৃদ্ধির আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

কুমিল্লার লাকসামের বরুড়ায় কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি আরো অভিযোগ করেন, নিজের নির্বাচনী এলাকা ঢাকা -১৫ তে মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে।

জনপ্রিয়

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেবো

প্রকাশ : ১০:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬