ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৩ বার নিউজটি পড়া হয়েছে

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মামুন শিবলীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৮ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ড. শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমান মুখ্যসচিব মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশিদকে ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে ওই বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

জনপ্রিয়

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

প্রকাশ : ০২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬