ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আইজিপি আলী হোসেন ফকির

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:৩২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭২ বার নিউজটি পড়া হয়েছে

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মোঃ আলী হোসেন ফকির ২০২৪ সালের ২০ আগস্ট থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তাকে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির।

এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদের জন্য যে নামগুলো আলোচনায় এসেছিলো, তার মধ্যে আলী হোসেন ফকিরের নাম অন্যতম।

উল্লেখ্য যে, বর্তমান আইজিপি বাহারুল আলম ২০ নভেম্বর ২০২৪ তারিখে দুই বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন এবং বর্তমানে তিনিই দায়িত্বে আছেন ।

জনপ্রিয়

নতুন আইজিপি আলী হোসেন ফকির

প্রকাশ : ১০:৩২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬