ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৩ বার নিউজটি পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ মার্চ থেকে, এদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

ঈদের সময় ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ৮ টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে বিক্রি শুরু হবে।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে ৩ থেকে, যা চলবে ৯ মার্চ । ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকেট; ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকেট। এভাবে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকেট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে।

ফিরতি যাত্রার টিকেট বিক্রি ১৩ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে। ঈদ ফেরত যাত্রায় ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

একজন যাত্রী একবারে আসা-যাওয়ার সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। এসব টিকেট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। টিকেটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে নজরদারি থাকবে।

জনপ্রিয়

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

প্রকাশ : ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬