ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত 

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৩২ বার নিউজটি পড়া হয়েছে

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান সামরিক অভিযান চালানোর পর থেকে ইউএইতে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন পাকিস্তানি, একজন নেপালি এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।

জনপ্রিয়

ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত 

প্রকাশ : ০২:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬