ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা শুরু ইরানের

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ০৬:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২১২ বার নিউজটি পড়া হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে আইআরজিসি। এরই মধ্যে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, অভিযানে এ অঞ্চলে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পাশাপাশি ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী ‘ক্রমাগত ও দুঃখজনক চড়ের মাধ্যমে ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ বাস্তবায়ন করবে। এছাড়া ইরানি বাহিনী পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতে মাধ্যমে প্রতিশোধের আরো একটি কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা শুরু ইরানের

প্রকাশ : ০৬:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬