ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রে যেতে অনুমোদন দিলেন না প্রধানমন্ত্রী

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৭:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৬৭ বার নিউজটি পড়া হয়েছে

আরো একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রে গিয়ে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের অনুমোদন দিলেন না; দিলেন এক যুগান্তকারী নির্দেশনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ৫ জন কর্মকর্তা যুক্তরাষ্টের ফ্লোরিডায় যাওয়ার অনুমোদন চাইলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। শুধু তাই নয়; নজির বিহীন এক নির্দেশনাও দেন তিনি।

নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোন ডোবার পাশে দুই-তিন ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

যদিও তাদের এই সফর রাষ্ট্রীয় অর্থায়নে নয়, অর্থায়ন করবে বিদেশী প্রতিষ্ঠান Valent BioSciences LLC।  সেখানে যাওয়ার অনুমোদনের জন্য সার-সংক্ষেপ স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু  প্রধানমন্ত্রী অনুমোদন না দিয়ে এই নির্দেশনা দেন। এ ধরনের ইতিবাচক নির্দেশনা দেশের ইতিহাসে নজিরবিহীন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সবাই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসা করছেন।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তার সেই নজির দৃষ্টান্ত গুলির মধ্যে যুক্ত হল আরও একটি দৃষ্টান্ত। অনেকে মনে করছেন এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনপ্রিয়

মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রে যেতে অনুমোদন দিলেন না প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৭:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬