ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পাসেই রাজউকে চাকরির সুযোগ!

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৮৭ বার নিউজটি পড়া হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ৩২টি পদে মোট ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদ ভেদে এসএসসি পাসসহ অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

রাজউক সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৮ জুন সকাল ১০টায় এবং চলবে ৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের দেশের যেকোনো জেলায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে।

প্রার্থীদের বয়স ৭ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীরা রাজউকের নির্ধারিত ওয়েবসাইটের (http://rajuk.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। ১ থেকে ১৭ নম্বর পদের জন্য ফি ২২৩ টাকা, ১৮ থেকে ২১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২২ থেকে ৩১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩২ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন সম্পন্নের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

রাজউক জানিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন।

রাউজানে যুবদল নেতা হত্যা: পাঁচ শুটার শনাক্ত, গ্রেফতার হয়নি ৬ দিনেও

এসএসসি পাসেই রাজউকে চাকরির সুযোগ!

প্রকাশ : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬