ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরেই ইতিহাস, ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ০৭:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৮ বার নিউজটি পড়া হয়েছে

রেকর্ড যেন লিওনেল মেসির চিরসঙ্গী। মাঠে ফিরেই আরও একটি ঐতিহাসিক কীর্তি নিজের নামে লিখে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করে ৬৯ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করে জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েন মেসি। গোলের সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন।

এর আগে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড ছিল কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনার দখলে। তিনি ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে গোল করেছিলেন। প্রায় সাত দশক পর সেই রেকর্ড নিজের করে নিলেন মেসি।

গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পেশির সমস্যায় পড়েছিলেন মেসি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই সব শঙ্কা দূর করেন তিনি। প্রথমার্ধ বেঞ্চে কাটানোর পর ৬৮তম মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। তখন প্রায় ৮৮ হাজার দর্শকে পূর্ণ স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে।

মাঠে নামার মাত্র তিন মিনিট পরই লাউতারো মার্টিনেজকে দুর্দান্ত একটি পাস দেন মেসি। বক্সের ভেতর মার্টিনেজকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭২তম মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়িয়ে ইতিহাস গড়েন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়ায় ১১৭-তে।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কো। অষ্টম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। জাতীয় দলের হয়ে এটি তার চার ম্যাচে দ্বিতীয় গোল। এরপর মেসির উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। ৮৬তম মিনিটে থিয়াগো আলমাদা তৃতীয় গোলটি করেন। গোলটির সূচনাতেও অবদান ছিল মেসির। তার পাস থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন আলমাদার কাছে।

হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে আর্জেন্টিনা। আগামী সপ্তাহে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেই জাতীয় দলের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়বেন মেসি। পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে তার সামনে। বর্তমানে সেই রেকর্ডটি ২০১০ বিশ্বকাপে মার্টিন পালের্মোর নামে রয়েছে।

রাউজানে যুবদল নেতা হত্যা: পাঁচ শুটার শনাক্ত, গ্রেফতার হয়নি ৬ দিনেও

ফিরেই ইতিহাস, ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

প্রকাশ : ০৭:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬