ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মানচিত্রে বড় পরিবর্তন

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৫:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৯৯ বার নিউজটি পড়া হয়েছে

রাজধানী ঢাকার প্রশাসনিক সীমানায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতায় বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব চূড়ান্ত বিবেচনায় আসছে। প্রস্তাবটি অনুমোদন পেলে ঢাকার প্রশাসনিক মানচিত্রে নতুন পরিবর্তন যুক্ত হবে।

এ লক্ষ্যে বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রশাসনিক সীমানা পুনর্গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশে বলা হয়েছে, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় থাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নির্দিষ্ট অংশ ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের বিষয়টিও বিবেচনায় থাকবে।

এই প্রস্তাব সভায় উপস্থাপন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক সমন্বয়, নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং সেবার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু ঢাকার সীমানা নয়, দেশের বিভিন্ন অঞ্চলের প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। সভায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও বিবেচনা করা হবে।

এ ছাড়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়েও আলোচনা হবে।

সভার আলোচ্যসূচিতে আরও রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা প্রতিষ্ঠা এবং জেলা সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে সরকারি সেবার পরিধি বাড়ানো, স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করা এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিস্তৃত এলাকা একক প্রশাসনিক ব্যবস্থার আওতায় এলে পরিকল্পিত নগরায়ণ, ভূমি ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিকার সভায় অনুমোদন মিললে এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শুরু হবে।

জনপ্রিয়

ঢাকার মানচিত্রে বড় পরিবর্তন

প্রকাশ : ০৫:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬