ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের সৈকতে প্রকৃতির বিস্ময়কর জাদু

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ০৭:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৯ বার নিউজটি পড়া হয়েছে

দিনের আলোয় থাইল্যান্ডের সমুদ্রসৈকত যতটা মনোমুগ্ধকর, রাতের অন্ধকারে তা যেন রূপ নেয় এক স্বপ্নময় জগতে। সূর্য ডোবার পর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে রহস্যময় নীলাভ আলো, যা দেখে মনে হয় সাগরের বুকে ছড়িয়ে আছে অসংখ্য জ্বলজ্বলে তারা।

প্রকৃতির এই বিস্ময়কর:

আলোকচ্ছটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘বায়োলুমিনেসেন্স’। আর এর মূল কারিগর সমুদ্রের অতি ক্ষুদ্র জীব—বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটন। পানিতে কোনো ধরনের নড়াচড়া বা আলোড়ন সৃষ্টি হলেই এসব জীবের শরীর থেকে নির্গত হয় উজ্জ্বল নীলচে আলো, যা রাতের অন্ধকারে তৈরি করে এক অপার্থিব সৌন্দর্য।

বিশেষজ্ঞদের মতে, ঢেউয়ের আঘাত, নৌকার চলাচল কিংবা মানুষের পায়ের স্পর্শে পানিতে কম্পন তৈরি হলে প্ল্যাঙ্কটনগুলো প্রতিক্রিয়াস্বরূপ আলোক বিচ্ছুরণ করে। এই ঘটনাকে ‘সি স্পার্কল’ নামেও পরিচিত। তবে পর্যটকদের কাছে এটি প্রকৃতির এক জীবন্ত জাদু।

থাইল্যান্ডের বেশ কয়েকটি সৈকত এই প্রাকৃতিক বিস্ময়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রাবি অঞ্চলের রাইলে বিচ। বিশাল চুনাপাথরের পাহাড়ে ঘেরা হওয়ায় বাইরের কৃত্রিম আলোর প্রভাব সেখানে খুব কম পড়ে। ফলে গভীর অন্ধকারে নীল আলোর ঝলকানি আরও স্পষ্ট ও আকর্ষণীয় হয়ে ওঠে।

রাইলে বিচের পাশের টন সাই বিচও এই অভিজ্ঞতার জন্য পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। তুলনামূলক কম ভিড় থাকায় সেখানে নিরিবিলি পরিবেশে উপভোগ করা যায় সমুদ্রের আলোকিত সৌন্দর্য। এছাড়া কো ফি ফি দ্বীপপুঞ্জের নির্জন উপসাগরগুলোতে রাতের নৌভ্রমণে দেখা মেলে নীলাভ আলোর এক মোহনীয় জগতের। ফুকেট-সংলগ্ন ফাং এনগা বে-র গুহা ও ম্যানগ্রোভ বনাঞ্চলেও এই প্রাকৃতিক আলোকচ্ছটার দেখা পাওয়া যায়।

ভ্রমণ বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময় থাইল্যান্ড ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী। তবে বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটনের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চাইলে অমাবস্যার রাত বেছে নেওয়াই উত্তম। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকায় সমুদ্রের নীল আলো আরও উজ্জ্বল ও রহস্যময় হয়ে ওঠে।

প্রকৃতির এই অনন্য আয়োজন শুধু পর্যটকদেরই নয়, বিজ্ঞানীদেরও বিস্মিত করে। অন্ধকার সমুদ্রের বুকজুড়ে জ্বলে ওঠা নীল আলোর এই মায়াবী দৃশ্য যেন মনে করিয়ে দেয়—প্রকৃতির কাছে এখনও অসংখ্য বিস্ময় লুকিয়ে আছে, যা মানুষকে বারবার নতুন করে মুগ্ধ করে।

থাইল্যান্ডের সৈকতে প্রকৃতির বিস্ময়কর জাদু

প্রকাশ : ০৭:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬