ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
৩৫ দিন বন্ধ থাকবে সব কোচিং

আজ এসএসসিতে বসছে ১৯ লাখ পরীক্ষার্থী

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৪৯ বার নিউজটি পড়া হয়েছে

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। এছাড়াও এ সময়ে বিভিন্ন কোটিং সেন্টার বন্ধসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়াও এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস, গুজব এবং অসাধু কার্যকলাপ রোধে সরকারের নির্দেশনায় দেশের সব কোচিং সেন্টার ৩৫ দিনের জন্য বন্ধ থাকবে আজ থেকে। পরীক্ষার সব ধরনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে। একই সঙ্গে সুন্দর পরিবেশ বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো ধরনের ফটোকপি মেশিন চলানোর ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ১৬ মার্চ ‘এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা’ অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় পরীক্ষা চলাকালীন সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়। গুজব প্রতিরোধে তাৎক্ষণিক জনসচেতনতার জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়।

এছাড়া শিক্ষা বোর্ড থেকে দূরবর্তী কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে উত্তরপত্র দ্রুততম সময়ে বোর্ডে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে অনুরোধ জানানো হয়। বোর্ডের নিকটবর্তী কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র দ্রুততম সময়ে সরাসরি বোর্ড পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
জানা গেছে, চলতি বছর ১১টি শি¶া বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যেই পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রশ্নফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের ১৪ নির্দেশনা দিয়েছে।

জনপ্রিয়

৩৫ দিন বন্ধ থাকবে সব কোচিং

আজ এসএসসিতে বসছে ১৯ লাখ পরীক্ষার্থী

প্রকাশ : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫