নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাংগা গ্রামের শেখ পাড়া জামে মসজিদ সংলগ্ন হাফিজুর শিকদার নামে এক ব্যাক্তির নিজের ঘোড়ার গাড়িতে পাট ভর্তি করে আসার পথে সাথে থাকা নিজের শিশু ছেলে সাদমান (৭) শিশু ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায় শনিবার (১৯ জুলাই) আনুমানিক ১২ টার দিকে জমি থেকে পাট নিয়ে বাড়িতে ফেরার সময় কর্দমাক্ত রাস্তা দিয়ে আসার সময় পিছলে শিশু সাদমান ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায় ও ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান জানান বিষয় টি খুবই বেদনা দায়ক।তবে ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
পিতার ঘোড়ার-গাড়ির চাকায় গেল শিশু পুত্রের প্রাণ
-
দেশ প্রতিবেদক, নড়াইল - প্রকাশ : ১১:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- ১২০ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়























