ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমেজ সংকটে ৩৮ মিলিয়ন পাউন্ডের বাংলাদেশ সেন্টার, বিশিষ্ট ব্যক্তিদের নতুন উদ্যোগ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার নিউজটি পড়া হয়েছে

ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার লন্ডন এর দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনা অভিযোগ/পাল্টা অভিযোগ ক্ষমতার দ্বন্দ্ব দখলদারিত্ব ইত্যাদি কারণে ইমেজ সংকটে প্রায় ৩৮ মিলিয়ন পাউন্ডের মূল্যের প্রাচীনতম বাংলাদেশ সেন্টার নিয়ে সাম্প্রতিক সময়ে সৃষ্ট নানান বিতর্কের এবং পাল্টাপাল্টি অভিযোগের পর হাইকমিশনার আবিদা ইসলামের আহবানে কমিউনিটির গুণীজনের সমন্বয়ে চলমান সংকট নিরসনে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগে লন্ডনে বাংলাদেশী কমিউনিটির সর্বজন গ্রহণযোগ্য ৫ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে এতে কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ।
সদস্য হিসাবে রয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা শাহগির বখত ফারুক, মোহাম্মদ আব্দুল মুনিম, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার নাজির আহমদ।
বাংলাদেশ সেন্টারের সঙ্গে জড়িতরা বলছেন-আমরা আশাবাদী এই কমিটির আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সেন্টারের সকল পক্ষ চলমান দ্বন্দ্ব নিরসন করে বাংলাদেশ সেন্টারকে বাংলাদেশী কমিউনিটি কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এ ছাড়া জটিল সংবিধান সংশোধন, পরিবর্তন ইত্যাদি বিষয়ে এবং চ্যারেটি কমিশনের সম্পৃক্ততা বিষয়টি আলোর মুখ দেখবে কিনা প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। তবে একটি সম্মানজনক নিস্পতি নির্বাচন এবং বাংলাদেশ সেন্টারের অগ্রযাত্রা নিয়ে সবাই আশাবাদী।

হাইকমিশনার আবিদা ইসলামের নেতৃত্বে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন – ১/রফিক হায়দার, সভাপতি, বিবিসিসিআই, ২/শাহাগির বখত ফারুক প্রাক্তন সভাপতি – বিবিসিসিআই ৩/ ব্যারিস্টার আতাউর রহমান, প্রাক্তন সভাপতি, জিএসডি ৪/আবুল কালাম আজাদ, ভিপি, বিবিসিসিআই ৫/ আতাউল্লাহ ফারুক সিইও, আইওএন টিভি ৬/ এম এ মুনিম, প্রাক্তন সভাপতি, বিসিএ ৭/ব্যারিস্টার নুরুল গাফফার, সভাপতি, এসবিবিএস ৮/আব্দুল বারী, চেয়ারম্যান, বিপিকেপি ৯/ ব্যারিস্টার মনোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি, গ্রেটার চট্টগ্রাম সমিতি ১০/ সালেহ আহমেদ, সভাপতি, জিএসডি;১১/ ব্যারিস্টার জহির আহমেদ
১২/কাউন্সিলর ওহিদ আহমেদ!

জনপ্রিয়

ইমেজ সংকটে ৩৮ মিলিয়ন পাউন্ডের বাংলাদেশ সেন্টার, বিশিষ্ট ব্যক্তিদের নতুন উদ্যোগ

প্রকাশ : ০২:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫