রংপুরে অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটে জব্দ করেছে হারাগাছ থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ ১০হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার কার্তিক কিশামত হাজির বাজার বাধের পাড়ে পলাতক আসামী রাশেদুল ইসলামের বসতবাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোছাঃ মোর্শেদা বেগম (৪০), মোঃ আসাদুজ্জামান (৩২) ও মোঃ জাহিদ হাসান (২১)। অপরদিকে পলাতক রয়েছে— মোঃ রাশেদুল ইসলাম (৫১) ও মোঃ নয়ন মিয়া (৩১)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম ও হারাগাছ থানা অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম ফোর্স নিয়ে এই অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে সারাই আমবাগান বাজার এলাকায় পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি বাড়ির গোয়ালঘরের দরজার পাশে মাটির নিচে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো মোট ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা) এবং মাদক বিক্রয়ের নগদ ১০,২৯০ টাকা জব্দ করা হয়।
ঘটনার পর হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ে। মামলা নং-০৭, তাং-০৮/১২/২০২৫ ইং)।
দেশ প্রতিবেদক, রংপুর 















