জরুরী পরিষেবা ৯৯৯ নম্বরে ফোনকলে এক রেল যাত্রীর মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রংপুরের একটি রেলস্টেশনে জিহাদ নামে এক যাত্রী ভুল করে তার ট্রাভেল ব্যাগ ও মোবাইল ফোন ট্রেনের বগিতে ফেলে আসেন। পরে রেলওয়ে পুলিশ ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে যাত্রীর কাছে ফেরত দেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে জিহাদ নামে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, শান্তাহার থেকে বুড়িমারিগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটিতে তিনি গাইবান্ধা থেকে উঠে কাউনিয়া স্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগিতে ফেলে আসেন, ব্যাগের ভেতরে একটি রেডমি স্মার্ট মোবাইল ফোন, দরকারি কাগজপত্র এবং কাপড়চোপড় রয়েছে। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানিয়ে ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল রুমা আক্তার কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে সৈয়দপুর রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই বিএম আমানত হোসেন।
সৈয়দপুর রেলপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটিতে কর্তব্যরত কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দলটির সাথে যোগাযোগ করা হলে তারা ফেলে আসা মোবাইল ফোনসহ ব্যাগটি উদ্ধার করে কাউনিয়া ফাঁড়িতে নিয়ে আসে। কলারকে খবর দেওয়া হলে তিনি কাউনিয়া ফাঁড়ি থেকে ব্যাগটি নিয়ে যান।
ব্রেকিং নিউজ
৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার রেল যাত্রীর মোবাইল ফোন ও ব্যাগ
-
দেশ প্রতিবেদক, রংপুর - প্রকাশ : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- ৬৬ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
জনপ্রিয়
















