ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল ১ আসনে হাতপাখার বিশাল গণ সমাবেশ

Oplus_131072

নড়াইল-১ আসনে হাত পাখা প্রতীকে প্রার্থী মাওলানা আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালিয়া পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলী হুসাইন এর সভাপতিত্বে এবং ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির নড়াইল জেলা শাখার উপদেষ্টা ও নড়াইল ১ আসনে হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুক। কালিয়া উপজেলা মাওলানা আলী হুসাইন, সেক্রেটারি কাজী মহসিন আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি,ইমরান হোসেন নুর,নড়াগাতি থানা সভাপতি হাফেজ হুসাইন আহমদ,সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, হাফেজ খবির উদ্দিন, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সজিব শেখ, মাওলানা নাজমুল হক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বলেন, আগামী নির্বাচনে হাত-পাখা প্রতীক যদি বিজয়ী হয়ে সংসদে যেতে পারে তাহলে নড়াইল ১ আসনে যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এছাড়াও সকল ধর্মের মানুষকে একসাথে বসবাসের বাসযোগ্য জনপদ হিসেবে ১ আসনকে রূপান্তর করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, নড়াইল-১ আসনের মানুষের ন্যায়বিচার, উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। বক্তৃতায় তারা মাওলানা আব্দুল আজিজকে একজন সৎ, সাহসী এবং জনবান্ধব প্রার্থী হিসেবে আখ্যায়িত করেন।

গণসমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কালিয়া বাজারের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটি ছিল এলাকার অন্যতম বড় ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ।

জনপ্রিয়

নড়াইল ১ আসনে হাতপাখার বিশাল গণ সমাবেশ

প্রকাশ : ০৩:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫