চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাঁশখালীর ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এক বিজ্ঞপ্তিতে জানায়।
দেশ প্রতিবেদক, চট্টগ্রাম 














