ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৫৩ জেলে আটক, ৩ ট্রলিং বোট জব্দ

বাঁশখালীর খাটখালী নদীর মোহনা ও সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বাঁশখালীর খাটখালী নদীর মোহনায় অভিযান চালায় কোস্ট গার্ড। এই অভিযানে ১টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও ২ হাজার ৫০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরদিন বুধবার মধ্যরাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি ট্রলিং বোট জব্দ করে। তল্লাশিতে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও ৩ হাজার কেজি মাছসহ ৩৭ জন জেলে আটক হয়।

জব্দকৃত মালামাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জনপ্রিয়

কোস্ট গার্ডের অভিযানে ৫৩ জেলে আটক, ৩ ট্রলিং বোট জব্দ

প্রকাশ : ১২:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫