লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নেতাকর্মীদের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন সেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। বীথিকার পক্ষে তার নেতাকর্মীরা মঙ্গলবার সহকারি রির্টানিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন,কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সদস্য সচিব মোঃ রেদোয়ান হোসেন, চর মাটিন ইউনিয়ন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি কমলনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
দেশ প্রতিবেদক, লক্ষ্মীপুর 























