রাষ্ট্র সংস্কার ও কল্যাণকর রাষ্ট্র গঠনে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম (BJAF) সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন।
এক ফেসবুক পোস্টে বলেন, শুধু আইন বা প্রশাসনিক কাঠামো দিয়ে রাষ্ট্রের মৌলিক সংকট সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।
মির্জা ওয়ালিদ বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মানবসম্পদ এই পরিবর্তনের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্য, সামাজিক সংহতি এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকার।
তিনি নাগরিকদের এসব প্রস্তাব নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তার প্রস্তাব হলো—
১।প্রাতিষ্ঠানিক সংস্কার:
ক)স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ: বিচারিক স্বাধীনতা নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা।
খ)দুর্নীতি দমন কমিশনকে কার্যকরভাবে স্বাধীন ও শক্তিশালীকরণ।
গ)সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি: ডিজিটাল গভর্নেন্সের সম্প্রসারণ।
২।রাজনৈতিক সংস্কার:
ক)রাজনৈতিক সংলাপ ও সম্প্রীতির সংস্কৃতি চর্চা।
খ)স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ।
গ)নির্বাচন ব্যবস্থাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলা।
৩। নৈতিক পুনর্জাগরণ:
পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত নৈতিক মূল্যবোধের চর্চা।
৪।মিডিয়ার ভূমিকা:
ক)গঠনমূলক ও জবাবদিহিতামূলক সাংবাদিকতা।
খ)সামাজিক সংগঠনগুলোকে কল্যাণকর রাষ্ট্র গঠনে সম্পৃক্তকরণ।
৫।অর্থনৈতিক ন্যায্যতা:
ক)অর্থনৈতিক সুযোগের সমান বণ্টন।
খ)ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন।
গ)কর ব্যবস্থার সংস্কার এবং সম্পদের সুষম বণ্টন।
কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য শুধু আইনি কাঠামোই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং মানবসম্পদ এই পরিবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যদি রাজনৈতিক ইচ্ছা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠিত হয়।
সম্প্রতি চট্টগ্রামের একটি বন্দর পরিচালনা দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেয়ার প্রক্রিয়া চ্যালেঞ্জ করে তা বাতিল চেয়ে আদালতে রিট আবেদন দাখিল করেন তিনি সংগঠনের পক্ষে। যা সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ একাধিক স্থানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ছাত্রদের অরাজনৈতিক সংগঠন এবং বাম দলসহ রাজনৈতিক দল। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে বাম নেতা কর্মীদের।
বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও আলোচনা হয়। রিটের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে তৃতীয় বেঞ্চ গঠন করছেন প্রধান বিচারপতি।
দেশ প্রতিবেদক 















