ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মির্জা ফখরুল

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭৯ বার নিউজটি পড়া হয়েছে

দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেরি হলে মাথাচাড়া দিবে ফ্যাসিস্ট শক্তি। সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা লিখেন।
তিনি লিখেন, দুই বছর আগে বিএনপির দেওয়া ৩১ দফা সংস্কার নিয়ে কেউ কথা বলেনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, অতি অল্প সময়ের মধ্যে যেটা আমরা বারবার করে বলেছি, অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যাবেন। কারণ আমরা যেটা ল¶্য করেছি, অতীত অভিজ্ঞতা থেকে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশে প¶ের শক্তিকে পরাজিত করার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে এবং তারা শুধু নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকে, যারা উগ্র মনোভাব পোষণ করে থাকে তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই বিচলিত হয়ে পড়ি যে, আবার সেই দেখা যাচ্ছে যে, হত্যা-খুন-জখম-ধর্ষণ। এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে, আমাদের সব উৎপীড়িত করছে।
পোস্টে ফখরুল জানান, অন্যদিকে আমরা দেখছি যে, ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি যে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে তাদের কর্মীরা দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।
যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা সংসদে আসবে, সংসদে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন অন্যদিকে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে, সেগুলো আমরা এক সঙ্গে করতে পারব।
পোস্টের শেষে তিনি বলেন, ‘বিএনপির প¶ থেকে বলতে চাই, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি, যে সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলো আজকে উঠে এসেছে। যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সে জন্য আমরা মনে করি যে, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও র¶া করা দরকার।’

Tag :
জনপ্রিয়

সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মির্জা ফখরুল

প্রকাশ : ০২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫