বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে ব্যারিস্টার নাসিম খান এবং রেজওয়ান মর্তুজা মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আরো আছেন, নির্বাহী সভাপতি ব্যারিস্টার ফাতিনাহ জারাহ খান, সিনিয়র সহ সভাপতি আসিফুজ্জামান খান, যুগ্ম মহাসচিব সাকিব খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেগম আখতার জাহান, কোষাধ্যক্ষ ডাঃ তালহা জোবায়ের, প্রচার সম্পাদক এডভোকেট আশিক রহমান, দপ্তর সম্পাদক নাহিদ খান প্রমুখ।
বাংলাদেশ মুসলিম লীগের বিশেষ কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং মহাসচিব নির্বাচনের পরে গতকাল নির্বাচিত কেন্দ্রীয় কমিটি পুর্নাংগভাবে ঘোষণা করা হয়। উল্লেখ্য গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে বিএমএল ঐক্যবদ্ধ ও যুগপৎ ভাবে কাজ করে আসছে দেড় দশকের বেশি সময় ধরে।
দেশ ডেস্ক 













