ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির সেলিম

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১২:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার নিউজটি পড়া হয়েছে

দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপি’র (একাংশ) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপিতে যোগদান করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শাহাদাত হোসেন সেলিমকে দলে বরণ করে নেন। তিনি বলেন, ‘সেলিমের যোগদান লক্ষ্মীপুর-১ আসনে দলের নির্বাচনি প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।’

এর আগে গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে জানান ‘শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেয়া হয়েছে।’

জনপ্রিয়

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির সেলিম

প্রকাশ : ১২:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫