জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে।’
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই।’
জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাঁধা দেখছে না বিএনপি। আশা করছি সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে।’
এর আগে, হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।
ব্রেকিং নিউজ
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
-
দেশ প্রতিবেদক, চট্টগ্রাম - প্রকাশ : ১১:২০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- ১১৮ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়

















