ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৬৩ বার নিউজটি পড়া হয়েছে

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ৬৮.১৬ ভাগ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া পিএসসির মাধ্যমে সরকার অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো।
চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এর অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে, গ্রামগঞ্জে মানুষ আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়।
জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।
বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এগুলো হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ। এখানে এখন নামটি থাকবে না। যেমন নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

প্রকাশ : ০২:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫